ঢাকায় অনার ম্যাজিক ৬ প্রো ও ট্যাব ৯ মোড়ক উন্মোচন

২৩ মে, ২০২৪ ২২:০১  

চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ২০১৮ সালের মিস বাংলাদেশ মুকুটধারী মডেল জান্নাতুল ফেরদৌস ঐশীকে নতুন শুভেচ্ছাদূত ঘোষণা করলো অনার বাংলাদেশ।

বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসীবাংলায় তাকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি অফলাইন-অনলাইন প্রোডাক্ট কুইজ, ইরার নৃত্য আর ফ্যাশন শো'র মাধ্যমে মোড়ক উন্মোচন করা হলো হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার ম্যাজিক ৬ প্রো এবং ১২.১ ইঞ্চি পর্দার অনার প্যাড ৯।

অনারের ম্যাজিক ৬ প্রো ন্যাচারাল মার্কেটিংয়ে নিজস্ব গুণের মাধ্যমেই বাজারে স্থান করে নেবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার গো ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের জিএম আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের ডিজিএম শুভংকর গোলদার জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

গোলাম সামদানী ডনের সঞ্চালনায় নতুন ফোনের ম্যাজিক তুলে ধরেন অনার বাংলাদেশের প্রডাক্ট ম্যনেজার হাসানুজ্জামান নিবির জানালেন, ১১০ বছরের পৃরোনো লুইভিটো ঘড়ির আদলে নকশা করা হয়েছে ম্যাজিক ৬ প্রো। ন্যানো ক্রিস্টাল শিল্ড থাকায় হাত থেকে পড়লেও স্ক্রিন ভাঙবে না। এআই মোশন ক্যাপচার থাকায় স্পোর্টিংয়ের ছবি ও ভিডিও করা যাবে স্বাচ্ছন্দ্যে।

বাংলাদেশের মার্কেটে অনার ম্যাজিক ৬ প্রোর দাম ১,২৯,৯৯৯ টাকা। যারা প্রি-বুক করেছে তারা পাচ্ছে সুপারফাস্ট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড (১০০ ওয়াট), এয়ারবাডস, প্রিমিয়াম সার্ভিস কার্ড, এবং ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১৮ মাস এর ০% ইএমআই সুবিধা।